এসএসসি-২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি | ১৩ জুলাই ২০২২, ০৪:২৬

সংগৃহীত

“হৃদয় হবে তুষ্ট সেথা মন ভরিব সুখে, এসো বন্ধু মিলিত হই আত্মার বন্ধনে” এই শ্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে এসএসসি-২০১৩ (অধম্য১৩) ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুধুমাত্র মানিকগঞ্জ জেলার ২০১৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই মিলন মেলায় অংশ নেয়।

আজ ১২ জুলাই মঙ্গলবার মানিকগঞ্জের বেউথা চায়ের আড্ডা রেস্টুরেন্টে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় কেক কাটা পর্ব দিয়ে শুরু হয়ে দিনব্যাপী ফুল দিয়ে বরণ অনুষ্ঠান, দুপুরের খাবার, খেলাধুলা, যেমন খুশি এমন সাজ, র‍্যাফেল ড্র, পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণ করা শরিফুল ইসলাম সুজন বলেন, আমরা ৯ বছর আগে এসএসসি পরীক্ষা দেওয়ার পর এতদিন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিলাম। এই অনুষ্ঠানে সব বন্ধুকে এক সঙ্গে পেয়ে ভীষণ আনন্দিত।

অনুষ্ঠান সম্পর্কে এসএসসি ব্যাচ-২০১৩ স্টুডেন্ট অব মানিকগঞ্জ ফেসবুক গ্রুপের এডমিন হ্যাপি আক্তার বলেন, আমাদের এই মিলন মেলা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানিকগঞ্জের বন্ধুরা যাতে একে অপরের পাশে দাঁড়াতে পারি এটাই প্রত্যাশা।

এছাড়াও ফেসবুক গ্রুপের আরো একজন এডমিন আল আমিন বলেন, পরস্পরের সহযোগিতার মাধ্যমে সারা মানিকগঞ্জের বন্ধুরা যাতে একে অপরের পাশে দাড়াতে পারি এটাই প্রত্যাশা। অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য আয়োজনের সাথে থাকা সবাইকে ধন্যবাদ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা