২১ দিনে দ্বিগুণ টাকা আয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেফতার

সময় ট্রিবিউন | ১৩ জুলাই ২০২২, ০০:৩৮

সংগৃহীত

‘এ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’ নামক একটি অনলাইন সাইটে এ্যাপসের মাধ্যমে টাকা বিনিয়োগ করে ২১ দিনের মধ্যে দ্বিগুণ টাকা আয়ের প্রলোভন দিয়ে মাদারীপুরের শিবচরে হাজার হাজার মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। ভুক্তভোগীদের অভিযোগে পুলিশ প্রতারক স্বামী ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ৭ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

পুুলিশ ও ভুক্তভোগীরা জানান, জেলার শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ঝাউকান্দি গ্রামের আব্দুস সালাম মাদবরের ছেলে কামাল হোসেন (৪২) তার স্ত্রী ফাহিমা আক্তারসহ (৪০) একটি প্রতারক চক্র ‘এ্যামাজন ক্রাউন ইম্পেরিয়াল’ নামক একটি অনলাইন সাইটে টাকা বিনিয়োগ করলে ২১ দিনে দিগুণ টাকা আয় হয় বলে বিভিন্ন মানুষকে প্রলোভন দেখায়। তাদের প্রলোভনে পড়ে শিবচরের প্রায় ২০ হাজার মানুষ চক্রটির মাধ্যমে ওই সাইটে টাকা বিনিয়োগ করে। প্রথম প্রথম বেশ কয়েকজনকে ২১ দিনে দিগুণ টাকা ফেরতও দেয় প্রতারক কামাল হোসেনসহ চক্রটি।

বিনিয়োগকারীদের সংখ্যা ও বিনিয়োগের পরিমাণ কয়েক কোটি হয়ে যাওয়ার পর গত ৭ জুলাই থেকে হঠাৎ অনলাইন সাইটটি বন্ধ হয়ে যায়। এতে বিনিয়োগকারীদের সন্দেহ হলে কয়েকজন বিনিয়োগকারী ১০ জুলাই রাতে প্রতারক কামাল হোসেন ও তার স্ত্রী ফাহিমা আক্তারকে আটক করে পুলিশে খবর দেয়।

পরে শিবচর থানার এসআই সিদ্ধান্ত কুমারসহ পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে প্রতারক কামাল হোসেন ও তার স্ত্রী ফাহিমা আক্তারকে আটক করে। সোমবার (১১ জুলাই) এক ভুক্তভোগী বাদী হয়ে আটককৃত ২ প্রতারকসহ ৭ জনের নামে শিবচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।

জেডআই/



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা