সদরপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট

রাকিবুল ইসলাম, সদরপুর, ফরিদপুর | ১০ জুলাই ২০২২, ০১:৫৯

সংগৃহীত

আগামীকাল ১০ই জুলাই পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে শেষ মূহূর্তে জমে উঠেছে ফরিদপুরের সদরপুর উপজেলার সদরের সাড়ে সাতরশি বাজারের কোরবানির পশুর হাট। কোরবানির পশুর হাট ঘুরে দেখা গেছে, ছোট ও মাঝারি গরুর দিকেই ঝুঁকছে বেশির ভাগ ক্রেতা। পশুর হাট ঘুরে দেখা গেছে জেলার বিভিন্ন উপজেলা থেকে ছোট-বড় ট্রাকে করে গরু ও ছাগল নিয়ে হাটে আসছে বিক্রেতারা। এদিকে গরুর দাম চড়া হলেও ছাগলের দাম নিম্নমূখী।

উপজেলা সদর থেকে গরু নিয়ে আসা আলমীর হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, আমি ২টি গরু নিয়ে হাটে আসি। এর মধ্যে থেকে একটি গরু ৯০ হাজার টাকায় বিক্রি করি। উপজেলার কৃষ্ণপুর থেকে আবুর বাসার মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, আমার খামারে ছোট বড় বেশ কয়েকটা গরু ছিল। এর মধ্যে থেকে ১টি গরু এক লাখ টাকায় বিক্রি করেছি। হাট পরিচালক রফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, হাটের শৃঙ্খলা রক্ষার স্বার্থে ভলেনটিয়ার, মাইকিং, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসন সর্বক্ষণ হাটে মনিটরিং করছে। তিনি আরও বলেন, আমরা ক্রেতা ও বিক্রেতাদের বলছি তারা গরু ও ছাগল নিয়ে রোডে যেন ভিড় না জমায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা