ঝুঁকি নিয়ে অভ্যন্তরীণ রুটের লোকাল বাসে ঢাকা ছাড়ছেন মানুষ

মমিনুল হক রাকিব | ৯ জুলাই ২০২২, ২৩:৫৫

সংগৃহীত

ঈদকে কেন্দ্র করে শনিবার (৯ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়কের নারায়াণগঞ্জ অংশে যাত্রীর চাপ রয়েছে প্রচুর। রাস্তায় যানজট না থাকলেও দীর্ঘসময় দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত বাস।

শনিবার (৯ জুলাই) দুপুরে মহাসড়কের বিশ্বরোড পয়েন্টে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাসের টিকিট কাউন্টারগুলোতে উপচে পড়া ভিড়। বাসের টিকিট না পেয়ে অনেকেই অপেক্ষামান অবস্থায় রয়েছেন। 

এদিকে দূরপাল্লার বাস এর টিকিট স্বল্পতার সুযোগ নিয়ে ঢাকা এবং ঢাকার আশেপাশের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী লোকাল বাস দূরপাল্লার যাত্রী তুলছেন অতিরিক্ত ভাড়ার বিনিময়ে। এই অভ্যন্তরীণ রুটের বাসগুলো স্বল্প দূরত্বে ব্যবহারের উপযোগী হলেও দূরপাল্লায় রয়েছে দূর্ঘটনার সম্ভাবনা। ঝুঁকি জেনেও কোনো উপায়ন্তর না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়েই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অনেকেই। 

অভ্যন্তরীণ রুটের অধিকাংশ বাস অধিক মুনাফা লাভের আশায় দূরপাল্লার যাত্রী পরিবহণ এর কারণে অভ্যন্তরীণ রুটে দেখা দিয়েছে বাস সংকট। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও বাস এর দেখা পাচ্ছেন না যাত্রীরা। বাধ্য হয়ে গরুর পিকআপ কিংবা ভেঙে ভেঙে স্বল্প দূরত্ব পাড়ি দিচ্ছেন অনেকেই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা