চাঁদপুরের প্রায় অর্ধশত গ্রামে ঈদ পালিত হচ্ছে আজ

চাঁদপুর প্রতিনিধি | ৯ জুলাই ২০২২, ১৯:২৭

সংগৃহীত

চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার প্রায় অর্ধশত গ্রামে আজ শনিবার (৯ জুলাই) ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। সকাল ৯টায় সাদ্রা সিনিয়র ফাজিল মাদরাসা প্রাঙ্গণে প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেছেন সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আবু ইসহাকের নাতি মাওলানা আরিফ চৌধুরী।

আগাম ঈদ পালন করা গ্রামগুলোর মধ্যে হাজিগজ উপজেলার বলাখালে দুটি জামাত, ওলিপুরে একটি জামাত, সাদ্রা দুটি জামাত, সমেশপুরে একটি জামাত ও জাকনি গ্রামে একটি জামাত অনুষ্ঠিত হবে। ফরিদগঞ্জ উপজেলার সুরঙ্গচাউল, কাইতাড়া উভারামপুর, টোরামুন্সির হাট, সাচনমেঘ, মাছিমপুর, বাশারা, উটতলীসহ প্রায় ৪০ টি গ্রামে ঈদ-উল-আযহা অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের ন্যায় এবারও একদিন আগে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন এই অর্ধশত গ্রামের মানুষ। তবে গত ঈদ-উল-ফিতরের জামাতে ব্যতিক্রম দেখা গেছে। মাওলানা ইসহাক সাহেবের ছেলে মাওলানা জাকারিয়া মাদানীসহ অন্যান্যরা সৌদি আরবের আগের দিন ঈদুল ফিতর উদযাপন করে। কিন্তু মাওলানা ইসহাক সাহেবের বড় ছেলে মরহুম অধ্যক্ষ মাওলানা আবু জোফার মো. আব্দুল হাই এর অনুসারীরা পরদিন অর্থাৎ বাংলাদেশ সরকারের আগের দিন ঈদুল ফিতর পালন করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা