মোংলায় বাড়ি থেকে অজগর উদ্ধার

আলী আজীম, মোংলা, বাগেরহাট | ৭ জুলাই ২০২২, ০৩:৪৩

সংগৃহীত

আজ বুধবার (৬ জুলাই) সকালে উপজেলার বনসংলগ্ন সুন্দরবন ইউনিয়ের মাদুরপাল্টা গ্রামের মাজেদ মৃধার বাড়ির খোপ থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে। খাবারের খোঁজে বা উপযুক্ত পরিবেশের খোঁজে অজগরটি বন ছেড়ে লোকালয়ে চলে আসে বলে ধারণা বন বিভাগ ও স্থানীয় লোকজনের।

একটা মুরগি খেয়ে ফেলেছে জানিয়ে বাড়ির মালিক মজিদ মৃধা বলেন, সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে খোপের মুখ খুলে দেখি একটি অজগর শুয়ে আছে। ভয়ে দূরে সরে গিয়ে বনবিভাগের সদস্যদের খবর দিই। তাঁরা এটি ধরে নিয়ে যান।

সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মোক্তাদির বলেন, মুরগি খেয়ে মাজেদ মৃধার বাড়ির উঠানের সফেদা গাছে আশ্রয় নিয়েছিল। গাছ থেকে নামিয়ে উদ্ধার করেছি। লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ৯ ফুট এবং ওজন প্রায় ৬ কেজি। সাপটি মহিলা প্রজাতির। অজগরটিকে দুুুুপুরে জিউধরা ফরেষ্ট এর কাছে করমা নদীর পাড়ে অবমুক্ত করা হয়েছে।

শাহজাহান মোক্তাদির আরো বলেন, আমরা যখন অজগর সাপ বনে ছেড়ে ফিরতে ছিলাম খরমানদীর পাড়ে একটি সন্ধিকচ্ছপ পাই। কে বা কাহারা এই সন্ধিকচ্ছপটি ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। আমরা কাউকে দেখতে বা ধরতে পারিনাই। কাছিমটি সুন্দরবনের করমজল বন্য প্রানী প্রজনন কেন্দ্রে ছেড়ে দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা