জমে উঠেছে চুয়াডাঙ্গার পশুহাট

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৬ জুলাই ২০২২, ০৫:১৬

জমে উঠেছে চুয়াডাঙ্গার পশুহাট-ছবি: সময় ট্রিবিউন

কোরবানীর ঈদকে সামনে রেখে শেষ মূহুর্তে জমে উঠেছে চুয়াডাঙ্গার পশুহাটগুলো। ক্রেতা-বিক্রেতার পদচারণায় মূখর হাটগুলো। তবে দাম নিয়ে উভয়ের মধ্যে দেখা যাচ্ছে অসন্তোষ। এজন্য গোখাদ্যের উচ্চমূল্যকে দূষছেন বিক্রেতারা। এদিকে হাটে আসা পশুর সুস্থতা নিয়ে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ।

সংশ্লিষ্টরা জানান, ঈদ উপলক্ষ্যে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে অন্তত ১০টি পশুহাট বসেছে। ইতিমধ্যেই ক্রেতা-বিক্রেতার পদচারণায় মূখর হয়ে উঠেছে হাটগুলো। এবছর ছোট আকারের গরুর চাহিদা বেশি বলে জানান ক্রেতা-বিক্রেতারা।

ক্রেতাদের অভিযোগ এবছর পশুর দাম অনেকটাই বেশি। বিক্রেতারা বলছেন উচ্চমূল্যের গো-খাদ্যে যে খরচ হয়েছে তাতে গরু-ছাগলে লাভের দেখা মিলবে না।

সারাদেশ থেকেই ব্যাপারীরা আসেন চুয়াডাঙ্গার হাটে। তারাও বলছেন, এবছর পশুর দাম বেশি। গাড়ি ভাড়া করে ঢাকা-চট্টগ্রাম নিয়ে পশু বিক্রিতে লাভের মুখ দেখাই কঠিন। তাছাড়া এবছর বড় গরুর চাহিদা অনেক কম।

কোরবানীর হাটগুলোতে পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। তারা বলছেন, ক্রেতা-বিক্রেতা উভয়কেই প্রয়োজন মতো সেবা দিতে প্রস্তুত তারা।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা জেলায় এ বছর পশুর চাহিদা রয়েছে ৮৮ হাজারের মতো। এর বিপরীতে পশুপালন হয়েছে দেড় লাখ। যা জেলার চাহিদা মিটিয়েও সারাদেশে ছড়িয়ে পড়বে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা