চুয়াডাঙ্গায় তিনফসলী জমিতে সৌরবিদ্যুৎ স্থাপন বন্ধের দাবীতে বিক্ষোভ

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৩ জুলাই ২০২২, ০৬:৫৫

সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কৃষ্ণপুর গ্রামে তিনফসলী জমিতে বিদেশী কোম্পানীর সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন বন্ধের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে গ্রামবাসী।

শনিবার দুপুরে প্রকল্প নির্ধারিত গ্রামের মাঠে এ কর্মসূচী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ কৃষক আব্দুস সাত্তার খান, মোমিন খা, নবীছদ্দিন বিশ^াস, ওয়ার্ড মেম্বর আকবর হোসেন, সাবেক মেম্বর ইসলাম বিশ^াস প্রমুখ।

বক্তারা বলেন, গ্রামের কৃষি জমির পরিমাণ প্রায় ৩৬০ একর। যার বেশির ভাগই তিন ফসলী। এসব জমিতে ধান, পাট, গম, আলু, ভুট্টা, বাদাম, পেয়ারা, ডালসহ বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন হয়। একটি কুচক্রীমহল এসব জমিকে পতিত উল্লেখ করে সেখানে সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে।

গ্রামবাসী জানায়, সিঙ্গাপুর ভিত্তিক ‘সাইক্লেক্ট এনার্জি প্রাইভেট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান কৃষ্ণপুর গ্রামে সৌর বিদ্যুতকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। এজন্য গ্রামের ১৮০ একর কৃষি জমি তারা দখল করতে চায়। এ কাজে কিছু অসাধু কর্মকর্তা ও রাজনীতিকের যোগসাজশ রয়েছে বলে গ্রামবাসীর দাবী।

কৃষ্ণপুর গ্রামের অধিবাসী সাজ্জাদ হোসেন বলেন, গ্রামবাসী তাদের তিনফসলী জমি হাতছাড়া করতে নারাজ। কিন্তু জমি দখলের জন্য প্রভাবশালীরা তাদের জীবননাশের হুমকি দিচ্ছে।

এ বিষয়ে সাইক্লেক্ট এনার্জি প্রাইভেট লিমিটেডের সোলার প্রকল্পে দায়িত্বরত ইকরামুল হাসান নয়ন বলেন, কৃষকদের অভিযোগ সত্য নয়। আমরা সরকারের সব নিয়ম মেনে প্রকল্পের অনুমতি নিয়ে কাজ শুরু করেছি। ইতিমধ্যেই আমরা প্রকল্প এলাকায় বেশ কিছু জমি ক্রয় করেছি।

এ বিষয়ে সাইক্লেক্ট এনার্জি প্রাইভেট লিমিটেডের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জাকির হোসাইনের মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা