ডেমরায় বাসা বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও নগদ টাকা চুরি

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: | ১ জুলাই ২০২২, ১০:০৮

সংগৃহীত

রাজধানীর ডেমরায় মো. রফিকুল ইসলাম ভূঁইয়া (৬০) ছোট ভাই জাকারিয়া মাসুদ জিকুর (৫২) ভাড়া বাড়ীতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় সন্ত্রাসীরা জোরপূর্বক বাড়ির ভিতরে প্রবেশ করে দেয়াল ও টিনশেড বাড়ি ভাঙচুর করে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় কেয়ার টেকার ও এক ভাড়াটিয়া এগিয়ে আসলে সন্ত্রাসীরা বেধরক মারধর করে একটি রুমে হাত পা বেঁধে আটকিয়ে রাখে। পাশাপাশি ঘরে থাকা নগদ ২০ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায়।

সন্ত্রাসীরা কেয়ারটেকার ও বাড়ির ভাড়াটিয়াদের বলে, তোদের মালিককে বলবি- টিনশেড সহ বাড়ির জায়গা বিক্রি করে দিতে, অন্যথায় জোরপূর্বক দখল করে নিবো বলিয়া বিভিন্ন ধরনের হুমকি দিয়া চলিয়া যায়। গত ২৯ জুন ভোর ০৪ টা ৩০ মিনিট দিকে ডেমরার মাতুয়াইল বাদশা মিয়া রোড এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে বাড়ির মালিক এ বিষয়ে অভিযুক্ত ২ জনসহ অজ্ঞাত ৩০/৩৫ জনের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তদের গ্ৰেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। অভিযুক্তরা হলেন- ডেমরার মাতুয়াইল বাদশা মিয়া রোড এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. রাজু (৩২) ও মো. মারুফ হোসেন সবুজ (২০)।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার ইন্সপেক্টর সুব্রত কুমার পোদ্দার বলেন, মামলা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা