পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে ফিরেনি ফরিদপুরের ওহিদুল

ফরিদপুর ব্যুরো | ১ জুলাই ২০২২, ০৬:২৭

ওহিদুর রহমান ওহিদুল-ফাইল ছবি

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়েছিলো ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের দাড়িয়ার মাঠ গ্রামের ইউনুস মিয়ার ছেলে সন্তান ওহিদুর রহমান ওহিদুল (৩৫)। কিন্তু এরপর সে আর বাড়ি ফিরেনি।

জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অবসরপ্রাপ্ত গাড়ি চালক ইউনুস মিয়ার তিন ছেলের মধ্যে সবার ছোট এই ওহিদুল। তার মা মারা গেছে। বড় দুই ভাই বিয়ে করে পরিবার নিয়ে আলাদা থাকে। বৃদ্ধ বাবার সাথে বাড়িতে সঙ্গি ছিলো এই ওহিদুল। বুদ্ধি প্রতিবন্ধী ছেলেটিকে না পেয়ে তার বৃদ্ধ বাবা ও ভাইয়ের অজানা আশঙ্কায় দিনাতিপাত করছেন।

ওহিদুলের পিতা ইউনুস মিয়া জানান, গত শনিবার সকালে তার ছেলে ওহিদুল পদ্মা সেতুর উদ্বোধন দেখতে যাবে বলে বাড়ি থেকে বের হয়। একটি লুঙ্গি ও হাফ হাতা গেঞ্জি গায়ে সে বের হয়। কিন্তু অনুষ্ঠান শেষে আর সে বাড়ি ফিরেনি। পথের খরচের জন্য তার লুঙ্গির কোমড়ে বেশ কিছু খুচরা টাকার নোট গচ্ছিত ছিলো।

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: সাহেব আলী জানান, ওহিদুল খুব শান্ত প্রকৃতির। কম কথা বলে। বাইরের লোকেরা তার কথা পরিস্কারভাবে বুঝতে পারেনা। ভাঙ্গা বাজারে বিভিন্ন দোকানে বসে থাকতো সে। পরিচিতরা তাকে ভালোবেসে পাঁচ-দশ টাকার নোট দিতো। তবে সে টাকার বড় নোট নিতো না। আলাভোলা ওহিদুল পরিচিতদের অপছন্দের ছিলো না।

ওহিদুল বেশ মোটা আকৃতির। তার মুখমন্ডল গোলাকার এবং মুখে চাপ দাড়ি রয়েছে। গায়ের রং স্যামলা। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। ওজন হবে আনুমানিক ৯৫ থেকে একশো কেজি। হারিয়ে যাওয়া এই বুদ্ধি প্রতিবন্ধীর সন্ধান পেলে ভাঙ্গায় তার পরিবারের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

তার পরিবারের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগের মোবাইল নম্বর: ০১৭১২৫৪২৮২৬, ০১৭১১৫৭১১১৫।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর