বানভাসি মানুষের পাশে ইলিয়াস কাঞ্চন

সিলেট প্রতিনিধি | ২৮ জুন ২০২২, ০১:৫৩

ছবি: সংগৃহীত

সিলেটের বানভাসিদের ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

গতকাল রোববার বিকালে তিনি সিলেটের কয়েকটি এলাকায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ইলিয়াস কাঞ্চন। আজ সোমবার ত্রাণ বিতরণ চলবে বলেও তিনি জানান।

ইলিয়াস কাঞ্চন বলেন, সম্প্রতি আমি এক ভিডিও বার্তায় সবার প্রতি আহবান জানিয়েছিলাম, যার যার অবস্থান থেকে নিসচার তহবিলে বানভাসি মানুষের জন্য অর্থ সহযোগিতা করতে। তাদের পাশে দাঁড়াতে। আমার এই ডাকে সাড়া দিয়ে অনেকে দেশ-বিদেশ থেকে অর্থ পাঠিয়েছেন।

সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, বানভাসি মানুষের জন্য ত্রাণ বিতরণ করা হবে এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সিলেটে আমরা নিজ নিজ খরচে এসেছি। ফান্ডের টাকা খরচ করিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা