ডেমরায় স্বেচ্ছাসেবক লীগের আনন্দ র‌্যালি

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: | ২৭ জুন ২০২২, ০৯:৪১

সংগৃহীত

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ ও শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাজধানীর ডেমরায় আনন্দ র‌্যালি বের করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুল হাসান রিপনের নেতৃত্বে শনিবার বিকালে এ র‌্যালি বের হয়। র‌্যালিটি কোনাপাড়া মান্নান হাই স্কুল সংলগ্ন থেকে বের হয়ে ডেমরার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূণরায় একই এলাকায় এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা স্বেচ্ছসেবক লীগ নেতা সিফাত সাদেকীন চপল, ডেমরা থানা তাঁতী লীগের সভাপতি শরীফুল ইসলাম সজিব, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আবুল, মাতুয়াইল ইউনিয়ন ছাত্রলীগের ৪নং ওয়ার্ডের সাবেক সভাপতি প্লাবন খানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের শতশত নেতাকর্মীরা। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুল হাসান রিপন ও সিফাত সাদেকীন চপল দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই আমরা যেমন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তেমনি শেখ হাসিনার জন্ম হয়েছে বলে বাংলাদেশ আজ উন্নত দেশে রূপান্তর হতে চলেছে যা এখন দৃশ্যমান। তারই উদাহরন হিসেবে স্বপ্নের পদ্মা সেতু যেন আমাদের আরো এক বিজয় এনে দিয়েছে। তাই শেখ হাসিনার হাত ধরেই আমাদের দেশকে ঐক্যবদ্ধভাবে উন্নতির চরম শিখরে পৌঁছাতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা