তাড়াইলে পানিবন্দিদের মাঝে আ’লীগের খাদ্যসামগ্রী বিতরণ

সুমন মিয়া, তাড়াইল(কিশোরগঞ্জ) | ২৭ জুন ২০২২, ০৯:৩৩

সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর জেলেপাড়া, হালুয়াপাড়া গ্রামের পানিবন্দিদের মাঝে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা গেছে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঁইয়া মোতাহারের তত্ববধানে উপজেলা আওয়ামীলীগের পক্ষথেকে ২৬ শে জুন রবিবার দুপুরে ধলা ইউনিয়নের সেকান্দরনগর জেলেপাড়া, হালুয়াপাড়া গ্রামের পানিবন্দিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।হাটুপানি অতিক্রম করে পানিবন্দি অসহায় মানুষদের দুয়ারে দুয়ারে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দেন আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফখরুল আলম মুক্তা,তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক হৃদয় আহমেদ।

পর্যায়ক্রমে উপজেলার ৭টি ইউনিয়নের বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে জানান তাঁরা।বিতরণকৃত প্রতিটা প্যাকেটে ছিল-চাল,আলু,ডাল, সয়াবিন তেল ও খাবার স্যালাইন।

আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার গোলাম কবির ভূঁইয়া বলেন,প্রতিটা দুর্যোগেই তাড়াইল উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা অসহায়দের পাশে দাঁড়ায়।পাহাড়ি ঢলে উপজেলার নিচু এলাকা গুলো প্লাবিত হওয়ায় এখনো অনেক পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঁইয়া মোতাহার সাহেবের নির্দেশে আজ রবিবার দুপুরে পানিবন্দি অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের