কসবা উপজেলা সমিতি, ঢাকা'র নতুন কমিটি ঘোষণা

সিয়াম মাহমুদ, ঢাকা | ২৫ জুন ২০২২, ০৯:৩৪

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার ঢাকায় বসবাসকারী ব্যাক্তিবর্গের সমন্বয়ে সংগঠিত সামাজিক সংগঠন কসবা উপজেলা সমিতি, ঢাকা'র ৪র্থ বার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ গোলাম সারওয়ারকে সভাপতি ও নিডস লিমিটেড এর স্বত্বাধিকারী মোঃ নাজমুল হুদাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

আজ শুক্রবার (২৪জুন) বিকাল ৩টায় রাজধানী ঢাকায় বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে (হল-১) অনুষ্ঠিত আলোচনা সভায় কসবা উপজেলা সমিতি, ঢাকা'র সাধারন সম্পাদক এড. আনোয়ার জাহিদ ভূইয়া'র সঞ্চালনায় ও উপজেলা সমিতি, ঢাকা'র সভাপতি প্রকৌশলী কবির আহমেদ ভূইয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও কসবা উপজেলা সমিতি, ঢাকা'র প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ আজহারুল ইসলাম।। 

এসময় কসবা উপজেলা সমিতি, ঢাকা'র সাধারন সম্পাদক এড. আনোয়ার জাহিদ ভূইয়া ৪র্থ বার্ষিক প্রতিবেদন পেশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা সমিতি, ঢাকা'র সভাপতি প্রকৌশলী কবির আহমেদ ভূইয়া। 

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে প্রধান নিবার্চন কমিশনার আবু জামাল খন্দকারের সভাপতিত্বে নিবার্চন কমিশনার প্রকৌশলী মাহফুজুর রহমান ও আলহাজ আনিছুর রহমান ভূইয়া নিবার্চন পরিচালনা করেন। এতে আগামী দু বছরের জন্য ৬১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের