হরিরামপুরে আনন্দ মোহন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: | ২৫ জুন ২০২২, ০৯:২৮

সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে আনন্দ মোহন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ জুন) বিকেলে উপজেলার ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রফেসর ডা. আব্দুল কাদের খান।

হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদ আয়োজন করেছে এই টুর্নামেন্টের।

উদ্বোধনী খেলায় তেওতা গফুর ফুটবল একাডেমি ২-০ গোলে হরিরামপুর উপজেলা খেলোয়াড় কল্যাণ পরিষদকে পরাজিত করে। প্রায় পাঁচ হাজার ফুটবলপ্রেমী দর্শক খেলা উপভোগ করেন।

শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক আনোয়ার হোসেন ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব মো. আফজাল হোসেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন, সহকারী অধ্যাপক (নিউরোসার্জারি) ডা. আমিন মোহাম্মদ খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম।

শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব মেহেদী হাসান হিপুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক জুলফিকার বিশ্বাস লিটনসহ উদযাপন পরিষদের সদস্যবৃন্দ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা