চুয়াডাঙ্গার জয়রামপুরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত, আহত-২

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ২৩ জুন ২০২২, ১৮:৩৭

সংগৃহীত

চুয়াডাঙ্গার জয়রামপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। বুধবার বিকেল চারটার দিকে এ দূর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে দুজন। হতাহতরা সকলেই মোটরসাইকেলে চড়ে যাচ্ছিল। আহত দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত সুমন আলী (১৪) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। 

দামুড়হুদা থানার এসআই আনিছুর রহমান জানান, সুমন ও তার দুজন বন্ধু এক মোটরসাইকেলে চড়ে দামুড়হুদার জয়রামপুর গ্রাম থেকে দর্শনার দিকে যাচ্ছিল। জয়রামপুর কাঠালতলায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দূর্ঘটনায় ঘটনাস্থলে সুমন মারা যায়। আহত হয় তার বন্ধু ফখরউদ্দিন (১৩) ও তানিম (১৪)। এই দুজনের বাড়িও জয়রামপুর গ্রামে। আহত দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের