বান্দরবানে দু গ্রুপে সংঘর্ষ

বান্দরবান প্রতিনিধি | ২২ জুন ২০২২, ০২:৪৮

সংগৃহীত

বান্দরবানে সদর উপজেলায় কিশোর গ্যাং'র' দুই গ্রুপে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে দু পক্ষে আহত হয়ছে বেশ কয়েকজন। আহতদের সদর হাসপাতালের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

গতকাল সোমবার রাতে সদর উপজেলা ৪নং সুয়ালক ইউনিয়নের আনসার ক্যান্টিনের সামনে এই ঘটনাটি ঘটে।

ঘটনাটি ব্যাপারে ঐ এলাকার ইউপি ওয়ার্ড সদস্য কুলছুমা বেগম তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, তার মেয়েকে এক বখাটে ছেলে বিরক্ত করার কারণে রায়হান দল ও তারেক দল দুই পক্ষে মারমারী হয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যায় ক্যান্টিনের মধ্য রায়হান ও তারেক নামের দু'পক্ষ উপস্থিত হয়। এক পর্যায়ের দু পক্ষে কথার কাটাকাটি মধ্যে বাকবিতন্ডায় শুরু হয়। পরে দু পক্ষের মধ্যে শুরু সংঘর্ষ । এ ঘটনায় আহত হয় ৫ জন।

স্থানীয় ছাত্রলীগ নেতা জানান, সকালে সুয়ালক উচ্চ বিদ্যালয়ে কথা বলতে যান রায়হান নামে এক যুবক। পরে ২ ছাত্রীর সাথে অন্তরঙ্গ আলাপচারিতাটি দেখে ফেলেন মামুন নামের এক যুবক। সন্ধ্যায় কথাকাটি পরে শুরু হয় দু পক্ষের মারামারী। তবে দোষটি দু পক্ষের আছে বলে জানিয়েছেন।

আহত তারেকের ভাই কলিম উল্লাহ জানান, বিকালে আমার ভাইসহ কয়েকজন বন্ধু চা খাচ্ছিল। এ সময় রায়হান নামে ছেলে কয়েকজন মানুষকে নিয়ে এসে আমার ভাইয়ের উপর আক্রমণ করে। এ ঘটনায় আমার ভাই তারেক ও তার বন্ধু মোঃ ইমরান দুইজন আহত হয়েছে। তবে গুরুত্বর আহত হওয়ার কারণে মোঃ তারেক চট্টগ্রামে রেফার করা হয়েছে বলে জানান। 

অপর পক্ষে রায়হান উদ্দিন বলেন, সন্ধ্যায় বেলায় দু সম্পর্কে আত্বীয় আমার বোন প্রাইভেটে থেকে ফিরে আসার সময় মামুন নামে এক যুবক তার পিছনে অনুসরণ করতে থাকে। পরে মেয়েটি কথা শুনে ঐ ছেলের সাথে সন্ধ্যায় দেখা করতে যান রায়হান। এতে তার কথাবার্তা অশ্লীন কারনে বাকবিন্ডায় পড়ে মামুনকে চড় মারেন। পরে শুরু হয় সংঘর্ষ । এ ঘটনায় আমাদের ৪ জন ও তাদের একজন আহত হয়। তিনি আরো বলেন সত্যতা জানতে ঐ মেয়েটি নিজের মুখে প্রকাশ করবে বলে জানান।

এদিকে সংঘর্ষে ঘটনাটি ঘিরে বান্দরবান সদর থানায় কোন মামলা করেননি দু পক্ষ। ঘটনাটি নিয়ে এলাকায় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সমাধান করা হবে বলে জানা গেছে।

এব্যাপারে ৪নং সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, ঘটনা সম্পর্কে শুনেছেন। উভয়পক্ষকে নিয়ে মিমাংসার চেষ্টা করবেন। মেনে না নিলে উভয় পক্ষকে আইনের আশ্রয় নিতে বলবেন বলে জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর