চুয়াডাঙ্গায় তিনদিনব্যাপি ফল মেলা শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ২২ জুন ২০২২, ০২:৪৪

সংগৃহীত

‘বছরব্যাপি ফল চাষে, অর্থ-পুষ্টি দুই-ই আসে’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় তিনদিনব্যাপি ফল মেলা শুরু হয়েছে। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চুয়াডাঙ্গায় মঙ্গলবার বেলা ১২টায় মেলার উদ্বোধন করেন অধিদপ্তরের সাবেক মহা-পরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এ মেলা চলবে আগামি বৃহস্পতিবার পর্যন্ত। মেলায় জেলার কৃষি উদ্যোক্তা ও স্থানীয় বিভিন্ন সংগঠন স্টল দিয়েছে। 

আয়োজকরা জানান, তিনদিনব্যাপি এ মেলার মাধ্যমে নতুন প্রজম্নের কাছে দেশীয় ও বিদেশী ফলের পরিচিতি ঘটানো সম্ভব হবে। একইসাথে বিভিন্ন ধরণের ফলচাষে উদ্যোক্তাদের উৎসাহিত করা যাবে। 

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. এখলাছ উদ্দিন ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর প্রমুখ।

আয়োজকরা জানান, মেলায় দেশি বিদেশী বিভিন্ন ফলের সমাহার ঘটানো হয়েছে। তিনদিনব্যাপি এ মেলার মাধ্যমে ফলচাষে নতুন উদ্যোক্তা তৈরি হলে এ আয়োজন সফল হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা