অফিস কক্ষের বাথরুমে প্রাণিসম্পদ কর্মকর্তার মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি | ২২ জুন ২০২২, ০০:৪৩

ওয়ালিউর রহমান আকন্দ-ফাইল ছবি

রংপুরের প্রাণিসম্পদ বিভাগের পরিচালক মো. ওয়ালিউর রহমান আকন্দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১২টায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ভবনস্থ বিভাগীয় পরিচালকের বিশ্রামকক্ষের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠানো হয়েছে। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওয়ালিউর রহমান প্রাণিসম্পদ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ে চলতি বছরের পহেলা মার্চ যোগদান করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯ ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর জেলা ও বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় পাশাপাশি হওয়ায় জেলা কার্যালয়ের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন বিভাগীয় পরিচালক ওয়ালিউর রহমান। মঙ্গলবার সকালে অফিসে আসতে দেরি হওয়ায় দপ্তরের কর্মচারীরা তার খোঁজে ওই কক্ষে গেলে বাথরুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওয়ালিউর রহমানের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠায়। 

মহানগর পুলিশের ডিসি আবু মারুফ হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তার পারিবারিক কিংবা দাপ্তরিক কোন সমস্যা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত তেমন কিছু আমাদের নজরে আসে নাই।

ওয়ালিউর রহমান আকন্দের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়। স্ত্রী ও দুই সন্তান বগুড়ায় থাকেন। চাকরির কারণে তিনি রংপুরে তার দফতরের পাশে জেলা কার্যালয়ের তৃতীয় তলার একটি রুমে বসবাস করতেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা