কিশোরগঞ্জে নৌকাডুবি: ৩ জনের লাশ উদ্ধার

সময় ট্রিবিউন | ১৪ জুন ২০২২, ২১:৫৩

মরদেহ-প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ইটনা হাওরে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুর্ঘটনাকবলিত নৌকার ভেতর থেকে লাশ উদ্ধার করেন।

নিহতরা হলেন—কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫), করিমগঞ্জের হালগড়া গ্রামের সিরাজ উদ্দিন (৬০) ও একই গ্রামের মো. ওয়াসিম (৩৫)।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, সোমবার (১৩ জুন) তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন থেকে ইঞ্জিনচালিত নৌকায় গাছের ডালপালা নিয়ে ইটনা উপজেলার ধনপুর সহিলা গ্রামের উদ্দেশ্যে রওনা দেন পাঁচ জন। দুপুর ১টার দিকে ঝড়ের কবলে পড়ে এবং ঢেউয়ের তোড়ে ইটনা হাওরে নৌকাটি ডুবে যায়। এ সময় দুই জন সাঁতরে মাছ ধরার নৌকায় উঠে পড়েন। অন্য তিন জন নৌকাসহ পানিতে তলিয়ে যান। 

ওসি বলেন, লাশগুলো নৌকার ভেতরই পাওয়া গেছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া নিচ্ছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা