শ্রীবরদীতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি'র বিক্ষোভ সমাবেশ

রাজন মিয়া,শেরপুর: | ১৪ জুন ২০২২, ০৭:৫৭

সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রীবরদী উপজেলা বিএনপি।

১৩ জুন (সোমবার) সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল।

এ সময় বক্তারা বলেন, দেশে নিত্য-প্রয়োজনীয় পণ্যের মূল্য ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ তা ক্রয় করতে গিয়ে হিমশিম খাচ্ছে। সয়াবিন তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। তাই বক্তারা গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেন এবং মূল্য কমানোর জোর দাবি জানান।

ঔ সময় শ্রীবরদী শহর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট রেজুয়ানউল্লাহ, এসএম সোহান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান আল বেরুনী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজন, সদস্য সচিব রুকনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শুভন শাহরিয়ার রাফি প্রমুখ

সমাবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া আয়োজন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা