ফরিদপুরে রাতের অন্ধকারে বাস ও হেলপার নিখোঁজ 

ফরিদপুর প্রতিনিধি | ১২ জুন ২০২২, ০৫:০৫

সংগৃহীত

ফরিদপুরের বাস টার্মিনাল থেকে রাতের অন্ধকারে প্রিয়াংকা পরিবহণ নামের একটি বাস এবং এসময় বাসে থাকা বাসটির হেলাপারকে ও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

 শুক্রবার (১১ জুন) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে বাসটির মালিক পক্ষ থেজে জানানো হয়েছে।

উধাও হয়ে যাওয়া প্রিয়াংকা পরিবহন (ঢাকা মেট্রো ব-১১৯৪৯৩) নামের বাসটির মালিক ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো: আনিচুর রহমান এবং নিখোঁজ হেলপারের নাম ছলেমান মন্ডল (১৯)। ছলেমান ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা গ্রামের কামাল মন্ডলের ছেলে।

বাসটির মালিক ও ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিচুর রহমান জানান, আমার গাড়িটি জেলার লোকাল রুটে চলাচল করে। কামারখালী থেকে ছেড়ে এসে শুক্রবার (১০ জুন) বিকাল ৫টা ২৭ মিনিটে ফরিদপুর বাস টার্মিনালে আসে। প্রতিদিনের ন্যায় রাতে বাসটি টার্মিনালে রাখা হয়। রাতে বাসের মধ্যে হেলপার ছলেমান ছিলেন।

তিনি আরো জানান, সকালে বাস টার্মিনালে এসে গাড়িটিকে আর পাওয়া যায়নি। হেলপার ছলেমানও উধাও, তার মোবাইলটিও বন্ধ পাওয়া যাচ্ছে। এঘটনায় শনিবার (১১ জুন) সকালে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (১১ জুন) দুপুরে ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আমরা এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে। 

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম,এ জলিল জানান, টার্মিনাল থেকে বাস উধাওয়ের ঘটনায় বাসের মালিক একটি অভিযোগ দায়ের করেছেন। বাসটি ও বাসে থাকা হেলপারকে খুুঁজে বের করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ ইতিমধ্যে কাজ করছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা