ট্রেনে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সময় ট্রিবিউন | ১২ জুন ২০২২, ০১:০৯

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (১১ জুন) দুপুর একটার দিকে উপজেলার শমসেরনগর বিমানবন্দর এলাকার পতনউষার বাজারের কাছে এ ঘটনা ঘটে।

আগুন নেভানোর জন্য কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছে কমলগঞ্জ ফায়ার সার্ভিস অফিস।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মৌলভীবাজার ও শ্রীমঙ্গল থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানা গেছে।

কুলাউড়া স্টেশন মাস্টার মহিবুল ইসলাম জানান, ট্রেনটির ৪টি বগিতে আগুন লেগেছে। ৮টি বগি নিরাপদে সরিয়ে কুলাউড়া স্টেশনে এনে রাখা হয়েছে আর ৫টি বগি অক্ষত অবস্থায় ঘটনাস্থলে আছে। ফায়ার সার্ভিস এখনও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তিনি আরও জানান, ট্রেনটি লেট ছিল। দুপুর ১২টা ৪৫ মিানেটে লংলা স্টেশন থেকে ছেড়ে আসে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের