মাদারীপুরে কলেজ ছাত্রের উপর হামলা

শফিক স্বপন, মাদারীপুর  | ৮ জুন ২০২২, ২৩:৩০

সংগৃহীত

মাদারীপুর জেলার সরকারি কলেজের রসায়ন বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র তুষার সব্যসাচীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে কতিপয় দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় কলেজ মাঠে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত তুষার সব্যসাচী সদর উপজেলার শিরখাড়া ই্উনিয়নের উত্তর শিরখাড়া গ্রামের মিলন সব্যসাচীর ছেলে। তিনি মাদারীপুর শহরের ২নং শকুনি এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকেন। এ সময় তার বন্ধু বাপ্পিও আহত হয়।

গুরুতর আহত তুষার সব্যসাচী বলেন, কলেজ মাঠে আমরা ৫/৬ জন বন্ধুরা মিলে আড্ডা দেই। হঠাৎ করে একদল জুনিয়র পোলাপান ও কিশোর গ্যাং পূর্বের তুচ্ছ বিষয় নিয়ে আমাদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমাদের দেশীয় অস্ত্র টেটা রামদা ছেনদা নিয়ে ধাওয়া করে।পরে আমরা দৌড় দিলে আমি কলেজ গেটে পরে গিয়ে পিছনে পড়ে যাই৷ পরার পরে ওরা এসে আমাকে ৫ থেকে ৬টি পায়ে ও হাতে কোপ মারে। এতে আমি গুরুতর জখম হই। তুষার আরো জানান ওরা সবাই কিশোর গ্যাং এবং কলেজ রোড এলাকার ছেলে পেলে। অনেকেই পড়াশোনা করে না এবং ২ থেকে ১ জন এসএসসি পরীক্ষা দিবে। ওদের কখনোই কলেজে দেখি না।

তুষারের মা রুমা আক্তার পপি বলেন, আমার ছেলে কলেজ মাঠে আড্ডা দিচ্ছিলো, পরে কিছু ছেলে পেলে এসে বিনা কারণে আমার ছেলে ও তাঁর বন্ধু কে টেটা দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। এ ঘটনার আমি বিচার চাই। এই ঘটনায় আমরা থানায় মামলা করবো।

তুষারের বন্ধু দেশ এর মা দিপা আক্তার বলেন, ওরা কলেজ মাঠে ছিল। কিশোর গ্যাংদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ওদের কে ধাওয়া করে কিশোর গ্যাংরা। একপর্যায়ে তুষার কলেজ গেটে এসে পরে যায়৷ পরে ওরা ওকে ৪/৫টি কোপ দেয়।

এব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার হোসেন বলেন, সরকারী কলেজ মাঠে মারামারির ঘটনায় কেউ আমাদের কাছে আসে নাই। যদি ভুক্তভোগী পরিবার আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা