পাবনায় ৪ দিন ধরে কলেজছাত্র নিখোঁজ

পাবনা প্রতিনিধি | ৪ জুন ২০২২, ০১:৫২

সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় রুবেল হোসেন (১৬) নামের এক কলেজ ছাত্র চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁকে কোথাও খুঁজে না পাওয়ায় শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন স্বজনরা । 

নিখোঁজ কলেজছাত্র উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ভাঙাজোলা গ্রামের আব্দুস সালামের ছেলে ও সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথমবর্ষের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, কলেজছাত্র রুবেল গত মঙ্গলবার (৩১ মে) বিকেলে বাড়ি থেকে বের হন । তাঁরপর থেকে তাঁকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দিন রাতে বাড়ি না ফেরায় তাঁর পরিবারের লোকজন ধারণা করেছিলেন হয়তো সে কোন আত্মীয়ের বাড়িতে গেছেন। কিন্তু আজ চারদিন অতিবাহিত হতে চললেও কোথাও খোঁজ মিলছে না তাঁর। এ নিয়ে পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েছেন।

তাঁর পিতা আব্দুল সালাম শুক্রবার দুপুরে বলেন, 'বাড়ি থেকে বের হয়ে যাবার পর থেকে ছেলেটার আর কোন খোঁজ পাচ্ছি না। বাড়িতে কোন ঝগড়াঝাটিও হয়নি যে অভিমান করে থাকবে । নিজেদের সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজেও ওকে পাওয়া যাচ্ছে না।'  

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি): ফয়সাল বিন আহসান বলেন, 'এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি । তবে খোঁজ-খবর নিয়ে বিষয়টি তারা দেখবেন বলে জানান।'

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা