ইউপি চেয়ারম্যান সেলিম গাজীর জামিন নামঞ্জুর

চাঁদপুর প্রতিনিধি | ৩১ মে ২০২২, ০৯:২৮

সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৯ নং জহিরাবাদ ইউনিয়নের মেঘনা নদীতে স্পিডবোট জব্দের মামলায় জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম গাজীর জামিন নামঞ্জুর করে ৪ আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ৷

সোমবার ( ৩০ মে) মতলব উত্তর কোর্ট সিনিয়র চীপ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসাইন এর আদালতে জামিন চাইলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন ৷

জানা যায় , ২৪ জুলাই ২০২১ ইং তারিখে রবিবার বিকেল ৪ টায় মেঘনা নদি হতে স্পীড বোর্ড (এস পি বি, মেহেরীমা এম ০১- ৩০১৮) আটক করে জহিরাবাদ ইউপির চেয়ারম্যান সেলিম তার বাড়ীর সামনে আটকে রাখেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে স্পিডবোট নিয়ে যাওয়ার ঘটনায় বিরোধ সৃষ্টি হওয়ার আশংকায় ঘটনাস্থলে যান মতলব জোনের এসপি সার্কেল ইয়াছির আরাফাত ও মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল ৷

তখন স্পিডবোট টি থানা পুলিশ জব্দ করতে চাইলে সেলিম চেয়ারম্যান পুলিশকে বাধা প্রদান করেন । স্পিডবোট না পেয়ে স্পিডবোট মালিক কাজী মতিন থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিমের বাড়ীর সামনে থেকে স্পীট বোর্ডটি উদ্ধার করেন ৷

উক্ত ঘটনায় কাজী মতিন বাদী হয়ে ১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন মামলা নং জিআর ১৬৩/২১ ৷ তারিখ ২৫- ৭- ২০২১ ইং এই মামলার ৪ জন আসামি সোমবার ৩০ মে চাঁদপুর আদালতে জামিন আনতে গেলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামুঞ্জুর করে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন ৷ আটককৃতারা হলো, মামলার ১ নাম্বার আসামী জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম গাজী, ৪ নাম্বার আসামী ইউপি সদস্য কাজল মেম্বার, ৫ নাম্বার আসামী শফিক ও ১২ নাম্বার আসামী গাজী নাজমুল ৷ ৩ জন আসামী জামিনে আছেন এবং বাকী ৫ জন আসামী পলাতক রয়েছেন বলে জানা যায় ৷



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা