ঘোষিত কমিটির বিরুদ্ধে তাড়াইলে মহিলা আ.লীগের বিক্ষোভ মিছিল 

তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি | ৩১ মে ২০২২, ০৬:১০

সংগৃহীত

গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন না করে উপজেলা মহিলা আওয়ামীলীগের পকেট কমিটির ঘোষণার প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা মহিলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে,গতকাল ২৯ মে রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় উপজেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ারা বেগম আসমা, সাধারণ সম্পাদক বিলকিছ আক্তার, উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও মহিলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ মৌখিকভাবে অজুফা বেগমকে সভাপতি ও দিলরুবা খানমকে সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা দেন।ওই কমিটি ঘোষণা দেয়ার সাথে সাথে অনুষ্ঠানে উপস্থিত উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করে।

উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী প্রবীণ রাজনীতিবিদ রোকিয়া বেগম ও সাধারণ সম্পাদক প্রার্থী শিখা রানীর নেতৃত্বে ৩০ মে সোমবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী বলেন,প্রবীণ ত্যাগী নেত্রীদেরকে বাদ দিয়ে টাকার বিনিময়ে পকেট কমিটির ঘোষণা করেছে জেলা মহিলা আওয়ামীলীগের নেত্রীরা।আমরা এই পকেট কমিটি মানি না। আমরা চাই ত্যাগী নেত্রীদের মূল্যায়ন করা হোক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের