মতলব উত্তরে পুকুর থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি | ৩০ মে ২০২২, ১০:৫৭

সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাচঁগাছিয়া গ্রামের পুকুর থেকে মো. আসিফুর রহমান নিসাত (১৯) নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মো. আসিফুর রহমান নিসাত উপজেলার ছেংগারচর পৌর এলাকার পাঁচগাছিয়া গ্রামের মোখলেছুর রহমান ছোট ছেলে। সে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

জানা যায়, রবিবার বিকেলে বাড়ির পাশের পুকুরে নিশাতের মরদেহ ভাসমান দেখে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। নিশাত শনিবার থেকে নিখোঁজ ছিলেন।

নিহতের ভাই নাছির উদ্দিন বলেন, শনিবার সকাল থেকে আমার ছোট ভাই নিশাতকে খোঁজে পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে বিভিন্ন দিকে খোঁজ করেছি। রবিবার বিকেলে পুকুরে মরদেহ ভাসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়া হয়। 

খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ, উপ-পরিদর্শক (এসআই) রিদোয়ান আহমেদ, উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন’সহ ডিএসবি’র কর্মকর্তাগণ ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাচঁগাছিয়া গ্রামের পুকুর থেকে মো. আসিফুর রহমান নিসাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা