ফরিদপুরের নগরকান্দায় দূর্বৃত্তের হামলায় মুক্তিযোদ্ধার সন্তান নিহত

ফরিদপুর প্রতিনিধি | ২৯ মে ২০২২, ২১:১৯

সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় দূর্বৃত্তের হামলায় বাবু মোল্লা (৩৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার ছেলে এবং নগরকান্দা বাজার হার্ডওয়্যার ব্যবসায়ী নিহত হয়েছে।

নিহত বাবু মোল্লা উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের চর ছাগলদি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত জিলু মোল্লার ছেলে। 

শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নগরকান্দা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। 

স্থানীয়সূত্রে জানা যায়, শনিবার রাতে বাবু মোল্লা তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গ্রামের বাড়ি চর ছাগলদী গ্রামে ফিরছিলেন।

এমতাবস্থায় নগরকান্দা পৌর এলাকার চর ছাগলদী রোডের পাশে পরিত্যক্ত এমো মিয়ার ইট ভাটার সামনে পৌছালে পূর্বে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা বাবু মোল্লার উপর অতর্কিত হামলা চালায়।

এসময় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত বাবু মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ফরিদপুরের নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর