ফরিদপুর জেলা বিএনপির কমিটি গঠনের দাবিতে মানববন্ধন

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি | ১৫ এপ্রিল ২০২২, ২৩:২৯

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর জেলা বিএনপির কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছেন তৃণমূল নেতাকর্মীরা। শুক্রবার সকাল ১১টার দিকে জেলা সদরের আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে টেপাখোলা-চরভদ্রাসন আঞ্চলিক সড়কে এ মানববন্ধন করা হয়।

এসময় বক্তাগণ তৃণমূল থেকে উঠে আসা জাতীয়তাবাদী আদর্শের পরীক্ষিত নেতা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকুকে সভাপতি করে ফরিদপুর জেলা বিএনপির কমিটি গঠনের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জোর দাবি ও আহবান জানান।

মানববন্ধনে বক্তাগণ জানান, ফরিদপুরের নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থেকে পিংকু দীর্ঘদিনযাবত করে আসছেন। আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের সংগঠিত করতেও তিনি যোগ্যতার পরিচয় দিয়েছেন। তাকে সভাপতি করা হলে দল আরো গতিশীল হবে।

আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধনে ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ওয়ার্ড মেম্বার জিন্নাত আলী জিন্না মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, কোতোয়ালি থানা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মো. রিয়াজ, কোতোয়ালি থানা বিএনপি নেতা মো. আবুল কালাম শেখ, রজ্জব বিশ্বাস, আব্দুর রব, মোহাম্মদ জমাদ্দার প্রমুখ। এসময় যুবদল নেতা অ্যাডভোকেট সেলিম, কবির হোসেন, জেলা ছাত্রদল সহ সভাপতি মো. আওয়াল হোসেন লালন, আমানউল্লাহ আমান, এম কে সোহেল, মীর সোহেল, রিফাত হোসেন, মো. আলম, শামিম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা