ফরিদপুরের মধুখালীতে প্রতিমা ভাংচুরকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি | ১৪ এপ্রিল ২০২২, ০২:১০

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট গ্রামে জেলা পরিষদের সদস্য ও বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, অধ্যাপক দেব প্রসাদ রায়ের পারিবারিক মন্দিরের কালি প্রতিমাসহ তিনটি প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজারে।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও বাগাট ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমানের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সনাতন ধর্মালম্বীরা সহ বিভিন্ন ধর্ম ও শ্রেনী পেশার কয়েকশত নারী পুরুষ অংশ নেন।

বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, বাগাট ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মনোজ কুমার সাহা প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা, অবিলম্বে প্রতিমা ভাংচুরকারীদের চিহ্নিত করে আটক ও বিচারের মুখোমুখী করার দাবী জানান।

উল্লেখ্য, গত ০৮ এপ্রিল দিবাগত রাতে কে বা কারা মধুখালীর বাগাট গ্রামে জেলা পরিষদের সদস্য ও বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক দেবপ্রসদ রায়ের পারিবারিক মন্দিরের কালি প্রতিমার মাথা এবং হাত ও লক্ষী এবং স্বরস্মতী প্রতিমার হাত ভেঙ্গে ফেলে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর