মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি | ১৪ এপ্রিল ২০২২, ০২:০৩

ছবিঃ সংগৃহীত

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য ফরিদপুরে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরের অম্বিকা হলে এ কর্মশালা শুরু হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামুলক ডোপটেস্টের আওতায় আনার উদ্যোগ নেয়া হচ্ছে। মাদক কখনো নির্মূল হতে পারেনা। কর্মশালায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলনের সমন্বিত কর্মপরিকল্পনা তুলে ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক শামীম হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক লিটন আলীর সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন পুলিশ সুপার আলিমুজ্জামান, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ প্রমুখ। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন রায় সহ বিভিন্ন উপজেলা থেকে আসা জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশে আধুনিক তথ্য প্রযুক্তির যুগে মাদক ব্যবসায়ীরা নতুন নতুন পদ্ধতি ব্যবহার করে নতুন ধরনের মাদক পাচার ও ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমরা এখনো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে পারিনি। দেশে কি পরিমাণ মাদকাসক্ত রয়েছেন তারও হিসাব নেই। স্বাস্থ্য বিভাগ এক হিসেবে জানিয়েছিলো এ সংখ্যা ৩৫ লাখ। আবার একটি এনজিও জরিপ করে জানিয়েছিলো ৭০ লাখ। এখন ঘরে ঘরে এই মাদকাসক্তের সমস্যা ছড়িয়ে পড়ছে। এজন্য মাদক থেকে মুক্তির জন্য সচেতনতা তৈরির কোন বিকল্প নেই। পরিবার থেকেই এ সচেতনতা তৈরি করতে হবে। তৃনমূল থেকে এব্যাপারে সুপারিশ আসতে হবে। সেটি সর্বোচ্চ পর্যায়ে বাস্তবায়ন করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা