ফরিদপুরে স্কুলছাত্র নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি | ৬ এপ্রিল ২০২২, ০৫:২৩

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরে স্কুলছাত্র নাঈম হত্যার বিচার এবং অবৈধ ট্রলি বন্ধ ও ভারী যান চলাচলের নীতিমালার দাবিতে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে।

মঙ্গলবার (৫ই এপ্রিল)  আলিয়াবাদ ইউনিয়ন এ  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।আলিয়াবাদ ইউনিয়নবাসীর উদ্যোগে উৎসর্গ পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনে  মানববন্ধনের আয়োজন করে।

এতে  নাজমুল হাসান ফাহিম এর সভাপতিত্বে নাঈম হত্যার বিচার, অবৈধ ট্রলি বন্ধ ও ভারী যান চলাচলে সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়নের দাবী জানানো হয়। 

এ সময় মানববন্ধনে সাদিপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুল হাসান ইলিয়াস, সাদিপুর যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইকরাম শিকদার, নিহত নাঈম এর বড় ভাই নাজমুল শেখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা সড়ক ও মহাসড়কে যান চলাচলে প্রশাসনের নিয়ন্ত্রণ ও নজরদারি বৃদ্ধি করার জোর দাবি জানান। একই সাথে নিহত নাইমের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ‌ তারিখে সদর উপজেলার গেরদা এম এ মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মাটি ভর্তি ট্রালির চাপায় সাইকেল চালক শিক্ষার্থী মোঃ নাঈম নিহত হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর