মাদরাসার ৭ ছাত্রকে পিটিয়েছে ইসলামিক বক্তা

সময় ট্রিবিউন | ২৩ মার্চ ২০২২, ০১:১৭

ইসলামিক বক্তা

বহুল আলোচিত-সমালোচিত ইসলামিক বক্তা আবদুর রাজ্জাক বিন ইউসুফের নাতির বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ করায় চতুর্থ শ্রেণির মাদরাসার এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে আবদুর রাজ্জাক বিন ইউসুফের মেজো ছেলে ইসলামিক বক্তা আবদুর রহমানের বিরুদ্ধে।

বর্তমানে নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নির্যাতনের শিকার ওই শিশুটির পরিবারের সদস্যরা আরটিভি নিউজকে জানিয়েছেন, ১২ বছর বয়সী রামিম ইসলাম রিফাতকে কোরআনের হাফেজ করার স্বপ্ন নিয়ে রাজশাহী পবার ডাংঙ্গীপাড়া এলাকার আল-জামিআহ আস সালাফিয়া মাদরাসায় ভর্তি করেন তার পরিবার। কিন্তু মাদরাসাটির অধ্যক্ষ আবদুর রাজ্জাক বিন ইউসুফের নাতির বিরুদ্ধে টাকা চুরি অভিযোগ করায় পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন রামিম। বর্তমানে ওই শিশুটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪নং ওয়ার্ডে অসহ্য ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছেন।

নির্যাতনের রামিমের বাবা মেরাজুল ইসলাম রিন্টু আরটিভি নিউজকে জানিয়েছেন, ১৬ মার্চ মাদরাসার দুই শিক্ষার্থীর টাকা হারানোর ঘটনা ঘটে। এ সময় আবদুর রহমানের ভাইয়ের ছেলে এবং ওই মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তোলেন রামিম। এতেই ক্ষিপ্ত হয়ে পাইপ দিয়ে বেপরোয়া পেটাতে থাকেন আবদুর রহমান। এ সময় বেশ কয়েকবার রামিম জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা রামিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আল-জামিআহ আস সালাফিয়া মাদরাসার প্রশাসনিক কর্মকর্তা মাহিদুল আলম মাহির আরটিভি নিউজকে জানিয়েছেন, ওইদিন রামিম ছাড়া আরও ছয় ছাত্রকে পেটানো হয়েছে।

এ বিষয়ে নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আরটিভি নিউজকে জানান, মাদরাসায় শিশু নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা