স্ত্রীকে দাফনের আগে শোকে মারা গেলেন

সময় ট্রিবিউন | ৫ মার্চ ২০২২, ০৮:৪৪

কবরস্থান

স্ত্রীকে দাফনের আগে শোকে মারা গেলেন স্বামী পাশাপাশি কবরে এই দম্পতিকে দাফন করা হয়। পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান হোসনে আরা বেগম। মরদেহ গোসলের প্রস্তুতি চলছিল। এরই মধ্যে হোসনে আরা মারা যাওয়ার ১৪ ঘণ্টা পেরিয়ে যায়। তখনই শোকাচ্ছন্ন ওই বাড়িতে নেমে আসে আরেকটি শোকের ছায়া। স্ত্রী বিচ্ছেদের শোকে মারা যান তার স্বামী জব্বার মিয়া।

শুক্রবার (৪ মার্চ) মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের দেব মাস্টারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন হোসেনে আরা বেগম (৫৫)। শেষ পর্যন্ত ক্যানসারের কাছে হার মানেন। বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোসনে আরা।

সকাল ১০টার দিকে জানাজার সময় নির্ধারণ করে সকাল থেকে শুরু হয় হোসনে আরা বেগমের দাফন প্রক্রিয়া।

ঠিক এই মুহূর্তে মারা যান হোসনে আরার স্বামী জব্বার মিয়া (৭০)। স্ত্রী মারা যাওয়ার ১৪ ঘণ্টার ব্যবধানে সকাল সাড়ে ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমনই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা