শেরপুরে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি | ২৩ জানুয়ারী ২০২২, ০৬:০২

প্রতীকী ছবি

শেরপুর সদর উপজেলার ১২নং কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া গ্রামে ২২ জানুয়ারি শনিবার সকালে নীল রঙের বোরকা পরিহিত এক অজ্ঞাত (৪০) নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে শেরপুর সদর থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার আন্ধারিয়া গ্রামের জনৈক কৃষক ফরমান আলীর বোরো ধান ক্ষেতের পার্শ্বে শুক্রবার রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা চল্লিশোর্ধ মহিলাকে কুপিয়ে এবং ঘাড় মটকিয়ে হত্যা করে গুম করার উদ্দেশ্যে লাশ বস্তাবন্দি করে ফেলে রেখে যায় বলে পুলিশ ধারণা করছে।

শনিবার সকাল ৭ ঘটিকার দিকে কৃষক ফরমান আলী তার ক্ষেতে কাজ করতে গিয়ে ওই অজ্ঞাত মহিলার বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে শেরপুর সদর থানায় খবর দেয়।

পরে খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ হান্নান মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বন্দে আলী, পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোফাখখির উদ্দিন, এসআই রুবেল, এসআই আশরাফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ হান্নান মিয়া বলেন, ওই অজ্ঞাত মহিলার লাশ সনাক্ত করতে পিবিআই ফিঙ্গার প্রিন্ট নিয়েছে এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। উক্ত ঘটনায় শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর