টাঙ্গাইল–৭ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে নৌকার প্রার্থীর জয়

সময় ট্রিবিউন | ১৭ জানুয়ারী ২০২২, ০৮:৪০

খান আহমেদ শুভ-ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) প্রার্থী লাঙ্গল প্রতীকে ১৬ হাজার ৭৭৩ ভোট পান।

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন।

উপনির্বাচনে আরও তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির প্রার্থী গোলাম নওজব চৌধুরী হাতুড়ি প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৫ ভোট। বাংলাদেশ কংগ্রেসের রূপা রায় চৌধুরী ডাব প্রতীকে পেয়েছেন ৪৩৮ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম মোটরকার প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৩৬ ভোট।

রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, নির্বাচনে ১২১টি কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোট হয়। এতে ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ ভোটারের মধ্যে ১ লাখ ২৪ হাজার ৭৫১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট পড়েছে শতকরা ৩৬ দশমিক ৬৫ শতাংশ।

বিজয়ের পর খান আহমেদ শুভ বলেন, ‘মির্জাপুরবাসী আমাকে সমর্থন জানিয়েছেন। দেশনেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছেন। আমি এ বিজয় মির্জাপুরবাসীর প্রতি উৎসর্গ করলাম।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা