শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি | ৯ জানুয়ারী ২০২২, ০৫:৩৮

ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে কল্লোল হোসেন (৩২) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারাল অস্ত্র নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বগুড়া ইউনিয়নের আওধা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কল্লোল ওই ইউনিয়নের বারইহুদা গ্রামের আকবর খন্দকারের ছেলে।

নিহতের প্রতিবেশী রফিক হোসেন জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বগুড়া গ্রামের আনু বিশ্বাস ও মোকা বিশ্বাসের সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে শনিবার দুপুরে মাঠে পেঁয়াজ লাগানো অবস্থায় আনু বিশ্বাসের সমর্থক কল্লোল হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কল্লোলকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার শাহনেওয়াজ ইবনে কাশেম বলেন, ‘ছেলেটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।’

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, একটি ঘটনা ঘটেছে। এরপর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা