নারী পর্যটকদের জন্য ‘সংরক্ষিত এলাকা’ প্রত্যাহার

সময় ট্রিবিউন | ৩০ ডিসেম্বর ২০২১, ১২:৩৫

বুধবার বেলা ১১টায় সৈকতের লাবণী পয়েন্টের বিজিবির ঊর্মি গেস্ট হাউজ থেকে সিগাল পয়েন্ট পর্যন্ত ১৫০ ফুট নারী ও শিশুদের জন্য ‘সংরক্ষিত এলাকা’র উদ্বোধন করেন জেলা প্রশাসক-ছবি সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে নারী পর্যটকদের জন্য ১৫০ ফুটের যে ‌‌‘সংরক্ষিত এলাকা’ করা হয়েছিল তা প্রত্যাহার করেছেন জেলা প্রশাসন।

এর আগে বুধবার বেলা ১১টায় সৈকতের লাবণী পয়েন্টের বিজিবির ঊর্মি গেস্ট হাউজ থেকে সিগাল পয়েন্ট পর্যন্ত ১৫০ ফুট নারী ও শিশুদের জন্য ‘সংরক্ষিত এলাকা’র উদ্বোধন করেন জেলা প্রশাসক।

বুধবার (২৯ডিসেম্বর) রাত ৯টায় নিজ কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান জেলা প্রশাসক মামুনুর রশীদ। 

ডিসি জানান, নারীদের আলাদা জোনের বিষয়টি নিয়ে বিরূপ মতামত পাওয়া গেছে। পর্যটকদের মতামতের ওপর শ্রদ্ধাশীল হয়ে কক্সবাজার সৈকতে নারী ও শিশুদের জন্য আলাদা জোন চালু রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করার হয়েছে।

সকালে জেলা প্রশাসক মোহাম্মদ বলেছিলে, এই দেড়শ’ মিটারের আলাদা জোনে শিশু ও নারীরা নিজের মতো করে সমুদ্র উপভোগ করতে পারবেন। পর্যটকদের হয়রানী রোধে নিরাপত্তার পাশাপাশি সৈকত থেকে ভিক্ষুক, হকার উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত শিগগরই আসবে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন জানিয়েছিলেন, বিশেষ জোনের সীমানা জুড়ে ট্যুরিস্ট পুলিশের নারী সদস্য ও বিচ কর্মীরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের