কক্সবাজারে হোটেল বুকিং করতে লাগবে এনআইডি

সময় ট্রিবিউন | ২৬ ডিসেম্বর ২০২১, ০৩:৪৪

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে পর্যটকরা মাঝে মধ্যেই নানা ধরনের হয়রানির শিকার হন। কখনো কখনো আবাসিক হোটেলগুলোতে চলে অবৈধ কর্মকাণ্ড। এসব জায়গায় থাকতে গিয়ে অজান্তে জড়িয়ে পড়েন বিভিন্ন ঝামেলায়। এসব অবৈধ কর্মকাণ্ড এড়াতে এবার কক্সবাজারে হোটেল বুকিং দিতে ও থাকতে পর্যটককে দেখাতে হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে ‘কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তা ও সেবার মানোন্নয়ন’ বিষয়ক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পর্যটকদের হয়রানি রোধ, নিরাপত্তা ও সেবার মান বাড়াতে সাতটি সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

 

সিদ্ধান্তগুলো হলো-

১) সব আবাসিক হোটেলে রুম বুকিং দেওয়ার সময় পর্যটকদের জাতীয় পরিচয়পত্র প্রদর্শন ও ফটোকপি জমা নেওয়া বাধ্যতামূলক করতে হবে;

২)আবাসিক হোটেলগুলোতে অনুসরণীয় একটি অভিন্ন আদর্শ কর্মপদ্ধতি (এসওপি) প্রণয়ন করতে হবে;

৩)প্রতিটি হোটেলে কক্ষ সংখ্যা, মূল্য তালিকা ও খালি কক্ষের সংখ্যা সম্বলিত ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড স্থাপন করতে হবে;

৪)পর্যটকদের সুবিধার্থে ডলফিন মোড়ে সুবিধাজনক স্থানে একটি তথ্যকেন্দ্র ও হেল্প ডেস্ক স্থাপন করতে হবে;

৫)প্রতিটি আবাসিক হোটেলে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা চালু ও জোরদার করতে হবে;

৬)হোটেল-মোটেল জোনে অবৈধ পার্কিং ও সমাজবিরোধীদের কর্মকাণ্ড বন্ধে অভিযান জোরদার করা হবে;

৭)হোটেল-মোটেল মালিক সমিতি জেলা প্রশাসনের সহায়তায় তাদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের