সেতু আছে, নেই সড়ক, নেই বাড়িঘর; সরকারের লাখ টাকা নষ্ট

রাকিব হাসান, মাদারীপুর | ৩০ মে ২০২৩, ২২:২১

ছবিঃ সংগৃহীত

মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে সেতুর দরকার অথচ সেতু নেই কিন্তু এর উল্টো ঘটনা ঘটেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচর গ্রামে। আশপাশে সড়ক নেই, বাড়িঘরও নেই কিন্তু সরকারের লাখ টাকা খরচ নির্মাণ করা হয়েছে সেতু। এতে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। স্থানীয়দের দাবী উপজেলা প্রকৌশলীর স্থান নির্বাচনে ভুলের কারনেই সরকারের লাখ লাখ টাকার সেতু জনগনের কাজে আসছে না।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচর গ্রামের একটি খালের উপর ২২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে একটি সেতু। অথচ আশপাশে নেই বাড়িঘর রাস্তা ঘাট। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সেতু এলাকার বাসিন্দারা। তারা বলছেন, অযথাই সরকারি অর্থের এমন অপচয় করা হয়েছে। মানুষেরই যদি কাজে না লাগে তাহলে এসব সেতু নির্মাণ করা হলো কেন। তবে অনুসন্ধানে জানাগেছে, সেতুর ওপারেই প্রভাবশালী এক ঠিকাদার গরুর ফার্ম করবেন তাই আগেভাগেই সেতু নির্মাণ করা হয়েছে। তবে সেতু কাজে আসবে না গ্রামবাসীর।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, খালের ওপারে প্রভাবশালী এক ঠিকাদার অনেক জমি কিনেছেন। ওখানে নাকি গরুর ফার্ম করবেন। তাই আগেভাগেই সেতু নির্মাণ করা হয়েছে।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, সেতু নির্মাণের আগে উপজেলা প্রকৌশলীর মাধ্যমে স্থান নির্বাচন ও সেতুর প্রয়োনীয়তা সম্পর্কিত তথ্যসহ সংশ্লিষ্ঠ দপ্তরে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। এরপর অনুমোদন হলে টেন্ডার আহবান করা হয়। এরপর নির্মিত হয় সেতু।

মাদারীপুর সদর উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়নে এই সেতু নির্মাণ করা হয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ২২ লক্ষ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান আব্দুল্লাহ ট্রেডার্স কাজ সম্পন্ন করেছেন। ঠিকাদারী প্রতিষ্ঠান আব্দুল্লাহ ট্রেডার্স এর স্বত্বাধিকারী আকতার হোসেন বাবুল বলেন,‘আমি টেন্ডারে কাজ পেয়ে কাজ করেছি। স্থান নির্বাচন করে আমাকে সাইট বুঝিয়ে দিয়েছে ইঞ্জিনিয়ার। আমার দায় কাজের গুনগত মান নিয়ে। এই সেতু দিয়ে লোক চলাচল না করার দায়ভার আমার নয়। খোয়াজপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য দবির মালত বলেন, আমাদের এলাকায় অনেক স্থানেই সেতু দরকার কিন্তু সেতু নেই। একটি সেতু নির্মাণ করা হয়েছে সেখানে বাড়িঘর নাই রাস্তাঘাটও নাই। সেতু নির্মাণ হবে সেটাও আমরা জানি না।

একই রকম বক্তব্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল মোল্লার। তিনি জানান, আমার ইউনিয়নের অনেক স্থানেই সেতু দরকার অথচ সেতু হচ্ছে না। অথচ যেখানে দরকার নেই সেখানে সেতু নির্মাণ করা হয়েছে। ওখানে সেতু নির্মাণরে বিষয়টি আমরা জানিও না।

এব্যাপারে উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি উপজেলা নির্বাহী কর্মকতার সাথে যোগাযোগ করতে বলেন। এব্যাপারে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাইনুদ্দিন বলেন,‘সরকারের অর্থ কাজে আসবে না এমন কোন স্থানে সেতু নির্মাণ করার কথা নয়। সেতু নির্মানের আগে স্থান নির্বাচন করা হয়।' বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব