২৯ এপ্রিল বন্ধ হচ্ছে পাবজি লাইট

সময় ট্রিবিউন | ৩ এপ্রিল ২০২১, ২১:১৮

পাবজি লাইট ভার্সন ফিচার। ফাইল ছবি

আগামী ২৯ এপ্রিল বিশ্বজুড়ে বন্ধ হতে যাচ্ছে পাবজি লাইট ভার্সন। এ বিষয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবজির অফিসিয়াল ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'কোভিড-১৯ মহামারির এই কঠিন সময়ে আমরা অগণিত পাবজি লাইট প্রেমীদের কাছ থেকে যে আবেগ ও সমর্থন পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। তবে অনেক বিবেচনার পর এটি বন্ধ করে দেয়ার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে এবং আমাদের সফর শেষ হওয়ার সময় চলে এসেছে। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি পাবজি লাইটের সেবা এপ্রিলের ২৯ তারিখ শেষ হয়ে যাবে।'

আয়ের দিক থেকে ২০২০ সালের সমীক্ষায় বিশ্বে এক নম্বরে থেকেছে পাবজি। পরিসংখ্যান অনুযায়ী শুধু ২০২০ সালেই প্রায় ২.৬ বিলিয়ন রেভিনিউ অর্জন করেছে পাবজি।

চীনকে বাদ দিয়ে গোটা বিশ্বে পাবজি গেমের মোট ডাউনলোড সংখ্যা ছাড়িয়েছে প্রায় ১ বিলিয়ন। ডাউনলোডের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে পাবজি।

এমন দুর্ধর্ষ ফিচার, যুদ্ধের পটভূমি পাবজির আগে গেম জগতে প্রত্যক্ষ করেননি কেউই। আর তাই তো সারা বিশ্বে মুহূর্তে জনপ্রিয় হয়ে পড়ে পাবজি।

পাবজি বা প্লেয়ার আননোনস্ ব্যাটেলগ্রাউন্ডস্ গেমটির মোবাইল ভার্সনে একসাথে অনেকজন মিলে অবতরণ হন এক যুদ্ধক্ষেত্রে। যতক্ষণ না পর্যন্ত একজন সিঙ্গেল সেনা বেঁচে থাকছেন যুদ্ধে ততক্ষণ খেলে যেতে হয়। ২০১৮ সালে অ্যাঙ্গরি বার্ড, টেম্পল রান, ক্যান্ডি ক্রাশের মতো গেমগুলোকে পেছনে ফেলে সবচেয়ে জনপ্রিয় অনলাইন গেমের তালিকায় শীর্ষে জায়গা করে নেয় পাবজি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব