ব্যবহারকারীর অবস্থান জানতে পারবে হোয়াটসঅ্যাপ

সময় ট্রিবিউন | ৩ এপ্রিল ২০২১, ২০:২৩

ছবিঃ সংগৃহীত

হোয়াটসঅ্যাপ খুললেই একটি নতুন তালিকা পাবেন। নতুন কি নিয়ম আসছে তা এ তালিকায় তুলে ধরা হয়েছে। নিয়মগুলো জানার পর আপনি যদি একমত পোষণ করেন, তবে সবুজ বাটন চাপতে পারেন। সবুজ বাটন চাপলে হোয়াটসঅ্যাপ বুঝবে আপনি একমত পোষণ করছেন।

ফেব্রুয়ারি থেকে নতুন এই নিয়ম মেনে কাজ করছে হোয়াটঅ্যাপ। আর একমত পোষণ না করলে ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এই মেসেজিং এপ।

এখন প্রশ্ন হলো– হোয়াটসঅ্যাপের নতুন পলিসি ব্যবহারকারীদের জন্য আদৌ নিরাপদ কিনা? নতুন এই পলিসিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফোনের সিগন্যালের অবস্থা, কোনো ভার্সনের অ্যাপ ব্যবহার করা হচ্ছে— তার সব তথ্যই জানার অধিকার চেয়ে নিচ্ছে।

আসুন জেনে নিই যেসব ক্ষেত্রে নীতিগত পরিবর্তন আনছে

নতুন এই নীতি অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এখন থেকে যে কারও সর্বক্ষণের লোকেশন ট্র্যাক করতে পারে। ফলে হোয়াটসঅ্যাপ বা তার মালিক কোম্পানি ফেসবুকের কাছে যে কোনো ব্যবহারকারীর লোকেশনের গোপনীয়তা বলে আর কিছু থাকছে না।

নতুন নীতিতে, হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের থেকে যে তথ্য সংগ্রহ করবে, তা তারা গচ্ছিত রাখতে পারে। এতদিন কেউ হোয়াটসঅ্যাপ একাউন্ট বন্ধ করে দিলে, জমা তথ্য সার্ভার থেকে মুছে দিত অ্যাপটি। কিন্তু এবার থেকে সে বিষয়টি থাকছে না।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর