অপ্রয়োজনীয় মেইলে ভরে রয়েছে জিমেইল? এক ক্লিকে সমাধান

তথ্যপ্রযুক্তি ডেস্ক | ১৫ ফেব্রুয়ারী ২০২৪, ০৮:১৪

অপ্রয়োজনীয় মেইলে ভরে রয়েছে জিমেইল? এক ক্লিকে সমাধান

জি-মেইল খুললেই শুধু অপ্রয়োজনীয় ই-মেইলে ভর্তি থাকে? ফলে দরকারি ইমেইল খুঁজে পাওয়া একটু কষ্টসাধ্য হয়ে যায়। আবার স্টোরেজ ভর্তি হয়ে গেলে তো কোনো ই-মেইল আসতেই চায় না। এই সমস্যা থেকে মুক্তি পেতে পদক্ষেপ নিয়েছে গুগল। এখন কেউ যদি বাল্ক বা স্প্যাম ই-মেইল পাঠাতে চান, তবে তাকে গুগলের নতুন নির্দেশিকা মেনে চলতে হবে। অর্থাৎ খুব শিগগিরই আপনি স্প্যাম ই-মেইল থেকে মুক্তি পাবেন।

গুগলের নতুন নীতি…

বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন মানুষ যারা প্রচুর পরিমাণে ইমেইল পাঠায়, তারা আর সেই অত পরিমাণ ই-মেইল পাঠাতে পারবে না। গুগলের নতুন নীতির অধীনে, তাদের প্রথমে তাদের মেসেজগুলোর প্রমাণীকরণ করতে হবে। এছাড়া, ই-মেইল শুধুমাত্র সেই সমস্ত লোকদের পাঠানো হবে, যারা সেই সব ই-মেইলের অনুমতি দেবে। অর্থাৎ এবার থেকে আপনি ঠিক করে নিতে পারবেন, যে আপনি স্প্যাম ই-মেইল চান না কি চান না।

অবাঞ্ছিত ই-মেইল থেকে মুক্তি পাবেন…

গত বছরে গুগল একটি ব্লগপোস্টে জানিয়েছিল যে, অবাঞ্ছিত ই-মেইল বন্ধ করতে আপনাকে শুধুমাত্র একটি ক্লিক করতে হবে। এর জন্য, আনসাবস্ক্রাইব বোতামটি ই-মেইলে পাওয়া যাবে। কারো ই-মেইল পছন্দ না হলে এই বাটনে ক্লিক করতে পারেন। এর পরে আপনি ই-মেইল পাবেন না। বাল্ক বা স্প্যাম ই-মেইল প্রেরকদের অবশ্যই দুই দিনের মধ্যে সেই আনসাবস্ক্রাইব রিকুয়েস্ট মানতে হবে।

গুগল চলতি মাস থেকেই পদক্ষেপ নিতে শুরু করবে। যদি একজন বাল্ক ইমেইল প্রেরক কোম্পানির নীতি অনুসরণ না করেন, তাহলে তিনি পরবর্তী সময়ে আপ জিমেইল ব্যবহার করতে পারবেন না। কিংবা ব্যবহার করতে কোনো সমস্যা হবে। এছাড়া, যারা কোম্পানির নীতি মেনে চলবে না, আগামী এপ্রিল মাস থেকে তাদের জিমেইল বন্ধ করে দেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব