জেনে নিন অন্য চার্জারে ফোন চার্জ দিলে যেসব সমস্যা হতে পারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক | ২৫ জানুয়ারী ২০২৪, ০৯:৪৪

সংগৃহীত ছবি

মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম অনুষঙ্গ। সবার হাতে হাতেই এখন মোবাইল ফোন। তবে ফোন আলাদা হলেও চার্জারের ক্ষেত্রে অনেকেই চিন্তা করেন না। চার্জার টাইপ এক হলেই যে কোনো কোম্পানির চার্জার দিয়েই অনেকে ফোন চার্জ করেন।

এরই মধ্যে বাজারে এসেছে মাল্টিপল চার্জার, যা দিয়ে যে কোনো ধরনের ফোনই চার্জ করা সম্ভব। আবার অনেক ফাস্ট চার্জারও রয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের দাবি, স্মার্টফোন কোম্পানিরা ফোনের সাথে তার প্যাকেজিং বক্সে যে চার্জার দেয়, সেগুলো ওই নির্দিষ্ট ফোনের উপযোগী করেই তৈরি করা হয়। সেটি ছাড়া অন্য কোম্পানির চার্জার ব্যবহার করলে ব্যাটারির ওপর চাপ পড়তে পারে। ফোনের জন্য নির্দিষ্ট চার্জার ব্যবহার না করলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। এমনকি ঘটতে পারে বিস্ফোরণের ঘটনাও।

অন্য চার্জারে হতে পারে যে-সব সমস্যা

১. ভিন্ন কোম্পানির চার্জার ব্যবহার করলে আপনার ফোনটি চার্জ হয়ত হয়ে যাবে, কিন্তু কিছুদিন পর থেকেই ব্যাটারি ড্রেনেজ বা ব্যাটারিতে চার্জ ধরে রাখার সমস্যা দেখা দেবে।

২. অতীতে এবং সাম্প্রতিক সময়ে চার্জ দেয়ার সময় বা ফোনে কথা বলতে বলতে বিস্ফোরণ ঘটার একাধিক উদাহরণ রয়েছে। বিশেষজ্ঞরা বলেন,বেনামি বা অন্য কোনো কোম্পানির চার্জার ব্যবহার করলে এই সম্ভাবনা আরো বেড়ে যেতে পারে।

৩. দীর্ঘ দিন এই ভাবে একটি ফোনে অন্য কোম্পানির চার্জার ব্যবহার করলে ব্যাটারি ফুলে যাওয়ার মতো সমস্যাও দেখা যেতে পারে।

দুর্ঘটনা এড়াতে ফোনের সঙ্গে থাকা নির্দিষ্ট চার্জার ব্যবহার করলে উল্লিখিত সমস্যাগুলোর কোনটিই হবে না এবং এটি ফোনের দীর্ঘায়িত ব্যবহারের জন্যও নিরাপদ। তবে অনেক ক্ষেত্রে বিপদে পড়ে বাধ্য হয়ে ভিন্ন কোম্পানির চার্জার ব্যবহার করতে হয়।

সে ক্ষেত্রে চার্জারের চার্জিং স্পিড এবং ব্যাটারির ওয়াট এক কিনা দেখে নিতে হবে। এতে কিছুটা সমস্যা এড়ানো সম্ভব হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব