স্মার্টফোন দ্রুত চার্জ করে নেওয়ার উপায়

সময় ট্রিবিউন | ৬ নভেম্বর ২০২৩, ০৭:৪৫

স্মার্টফোন দ্রুত চার্জ করে নেওয়ার উপায়

মোবাইল ফোন ছাড়া এক মূহুর্ত যেন এখন চিন্তা করা যায় না। আমাদের দিনের বেশিরভাগ কাজই এখন মোবাইল কেন্দ্রিক। তাই ফোনের চার্জ কমে গেলে প্রায়ই বিপদে পড়তে হয়। তবে এত চিন্তা করার প্রয়োজন নেই। যে সময়ে আপনি নিজের স্মার্টফোনটি চার্জ করেন, তার থেকেও দ্রুত চার্জ করে নেওয়ারও উপায় আছে। ফলে সময় অনেকটাই বাঁচবে।

চলুন জেনে নেওয়া যাক কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে-

এরোপ্লেন মোড: মোবাইলের সেটিংসে এরোপ্লেন মোড থাকে। সেটি সিলেক্ট করার পর যদি মোবাইল চার্জে বসার, তাহলে অনেক তাড়াতাড়ি চার্জ হবে। সেই অবস্থায় কোনও ডকুমেন্ট পড়া কিংবা ছবি দেখার জন্য আপনি মোবাইল ব্যবহারও করতে পারবেন।

মোবাইল ব্যবহার নয়: চার্জ হওয়ার সময় মোবাইলের কোনও অ্যাপ না খুললে তা দ্রুত চার্জ হয়। ভিডিও দেখা কিংবা গেম খেলা অথবা চার্জে বসিয়ে ফোনে কথা বলার থেকে বিরত থাকুন।

পাওয়ার অফ করে দিন: মোবাইল ফোনের পাওয়ার অফ করে চার্জে বসালে তা দ্রুত চার্জ হয়ে যায়। কারণ গোটা পাওয়ার সাপ্লাই সোজা চলে যায় আপনার ব্যাটারিতে। তাই ঝটপট চার্জের জন্য ফোনটি কিছু সময়ের জন্য সুইচড অফ করে ফেলুন। আর তা সম্ভব না হলে নেট কানেকশন বন্ধ করে দিন।

অ্যাপ ব্রাউজার বন্ধ করুন: অনেক সময় আপনার অজান্তে ফোনের ব্যাকগ্রাউন্ডে অজস্র অ্যাপ খোলা থাকে। তাতে চার্জ যেমন দ্রুত কমতে থাকে, তেমনই চার্জ হতেও বেশি সময় লাগে। তাই স্মার্টফোন চার্জে বসানোর আগে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা ব্রাউজারগুলো অবশ্যই বন্ধ করে নিন।

ওয়াল সকেট চার্জার: তাড়াতাড়ি চার্জ করতে চাইলে ওয়াল সকেটে চার্জ করুন। USB পোর্ট দিয়ে ডেস্কটপ কিংবা ল্যাপটপে বসিয়ে চার্জ করলে অথবা পাওয়ার ব্যাংক ব্যবহার করলে কিন্তু চার্জ হতে অনেকটা বেশি সময় লাগবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব