প্রকাশ পাচ্ছে আইফোন ১৪, থাকতে পারে বড় চমক

তথ্যপ্রযুক্তি ডেস্ক | ৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৭

সংগৃহীত

মোবাইলফোন জগতের সম্রাট খ্যাত আইফোনের নতুন একটি সিরিজ প্রকাশ পেতে যাচ্ছে বুধবার (০৭ সেপ্টেম্বর)। বাংলাদেশ সময় রাত ১১টার দিকে অনুষ্টিত হবে অ্যাপেল ইভেন্ট।

এতে আইফোন ১৪ সিরিজের পাশাপাশি অ্যাপল ওয়াচের অষ্টম জেনারেশনের ফাস্ট লুকও প্রকাশ করা হতে পারে। নেটমাধ্যম ইউটিউব ও অ্যাপল টিভিতে এই অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার দেখা যাবে।

চলতি সেপ্টেম্বর মাসেই বাজারে মিলতে পরে আইফোন ১৪ সিরিজ। তবে অনেক দেশ পেরিয়ে আমাদের হাত পর্যন্ত ফোনটি আসতে কিছুটা সময় লেগে যেতে পারে।  

আইফোন ১৪ সিরিজের মধ্যে আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স নামে চারটি মডেল আসতে পারে বলে শোনা যাচ্ছে। এবারের সিরিজের প্রো মডেলের ফোন স্টোরেজ শুধু ২৫৬ জিবি হবে এমন গুজব আগেই শোনা যাচ্ছিল। কিন্তু আইফোন ১৩ প্রো মডেলের মতো আইফোন ১৪ প্রো মডেলেও ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে।

আসলে আইফোনের নতুন সিরিজ মানেই নতুন কিছু চমক। অনেকের ভেতরে এ ফোনটিকে নিয়ে চলে জল্পনা-কল্পনা। অনেক ইউটিউবারও এ বিষয়ে তৈরি করেন প্রেডিকশন ভিডিও। চলুন জেনে নেই নতুন কী থাকতে পারে আইফোন ১৪ সিরিজে?

১. শোনা যাচ্ছে, এবারের সিরিজে 'মিনি' মডেলটি বাতিল হতে যাচ্ছে। তবে তার পরিবর্তে আসতে যাচ্ছে আইফোন ১৪ ম্যাক্স মডেল।

২. এ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোতে বায়োনিক এ১৬ চিপসেট থাকতে পারে। তবে অন্য দুই মডেলে হয়তো বায়োনিক এ১৫ চিপসেটই রাখবে অ্যাপল।

৩. আইফোন ১৪ ও আইফোন ১৪ প্রো মডেলে ব্যবহার করা হতে পারে ৬ দশমিক ১ ইঞ্চির ডিসপ্লে। আর আইফোন ১৪ প্লাস ও আইফোন ১৪ প্রো ম্যাক্সে ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।

৪. আইফোন ১৪ সিরিজের চারটি মডেলেই ৬ জিবি র‍্যাম ব্যবহার করা হতে পারে। তবে সুখবর এই যে, গত সিরিজের তুলনায় এবারে আরও উন্নত ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে।

৫. অ্যান্ড্রয়েড ফোনের মতো আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে পান-হোল কাট-আউট থাকতে পারে। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর রাখা হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা