বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক হচ্ছেন জ্যোতি

সময় ট্রিবিউন | ৫ নভেম্বর ২০২১, ০৪:৪৮

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন উইকেট রক্ষক ও ডানহাতি ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি। বিসিবি'র একটি সুত্র থেকে জানা যায়, রুমানা আহমেদের পরিবর্তে নিগার সুলতানা জ্যোতির কাঁধেই দলের নেতৃত্ব তুলে দিচ্ছে ক্রিকেট বোর্ড।

তিনি আরও জানান, নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়ে গেছে, যা খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সেটা হতে পারে বাংলাদেশ পুরুষ দল বিশ্বকাপ শেষে দেশে ফেরার পরপরই।

এই বছর নভেম্বরেই নারী বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে বাংলাদেশের মেয়েরা। জিম্বাবুয়ের হারারেতে ২১ নভেম্বর (রোববার) আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তানের নারী ক্রিকেট দল। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের।

উল্লেখ্য, ২০১৫ সালে অক্টোবরে বাংলাদেশ ওয়ানডে দলে অভিষেক হয় নিগার সুলতানা জ্যোতির। তখন থেকেই মারকুটে ব্যাটিং ছাড়াও খুব ভাল উইকেট কিপিং করে আসছেন শেরপুরের মেয়ে জ্যোতি। দেশের হয়ে এখন পর্যন্ত ২১টি ওয়ানডে এবং ৫২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ওয়ানডে ফরম্যাটে ১৮ ইনিংসে জ্যোতির রান ৩৬০ এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ৪৯ ইনিংসে করেছেন ৮৫৮ রান। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন (১১৩*) এ নারী ক্রিকেটার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব