৮৪ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

সময় ট্রিবিউন | ৩ নভেম্বর ২০২১, ০৩:৫৫

ছবিঃ সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৮৪ রানে অলআউট টাইগাররা। ব্যাটিংয়ে আরও একটি লজ্জার অধ্যায় লিখল বাংলাদেশ।  

আবুধাবিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। শুরু থেকেই দাপট দেখান রাবাদা, নরকিয়া। ইনিংসের ৪র্থ ওভারের শেষ দুই বলে কাগিসো রাবাদা তুলে নেন মোহাম্মদ নাইম শেখ (৯) ও সৌম্য সরকারের (০) উইকেট।

কোন রান করার আগেই রাবাদার তৃতীয় শিকার হন মুশফিকুর রহিম। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে (৩) বাউন্সে ফেরালেন আনরিখ নরকিয়া। আফিফ হোসেন ধ্রুবকে প্রথম বলেই বোল্ড করেন ডোয়াইন প্রিটোরিয়াস।

তাব্রাইজ শামসির প্রথম ওভারেই লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন দাস। ১১ রানের বেশি করতে পারেননি বিশ্বকাপে অভিষিক্ত শামীম হোসেন। শেষদিকে ২ চার ও ১ ছয়ের সাহায্যে ২৪ রানের ইনিংস খেলেন মেহেদী হাসান। বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ৮৪ রানে।

 

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশঃ ৮৪/১০ (১৮.২ ওভার) লিটন ২৪, নাইম ৯, সৌম্য ০, মুশফিক ০, রিয়াদ ৩, আফিফ ০, শামীম ১১, মেহেদী ২৭, তাসকিন ৩, নাসুম ০, শরিফুল ০*; রাবাদা ৩/২০, শামসি ২/২১ নরকিয়া ৩/৮, প্রিটোরিয়াস ১/১১



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
জনপ্রিয় খবর