হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন আকরাম খান

সময় ট্রিবিউন | ১৯ এপ্রিল ২০২১, ২৩:৪০

ছবিঃ সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এতদিন রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। এখন শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় ফিরেছেন তিনি।

গত ৯ এপ্রিল করোনা পরীক্ষায় পজিটিভ আসে আকরাম খানের। তারপর থেকেই হোম কোয়ারেন্টিনে ছিলেন বিসিবির এই অপারেশন্স কমিটির চেয়ারম্যান। তবে পরবর্তীতে কাঁশি বাড়তে থাকায় গত ১৫ এপ্রিল ঢাকার শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। কয়েকদিন হাসপাতালে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান নিজেই। তিনি বলেন,

“ফুসফুস সংক্রমণ অনেকটা কম। এখন মোটামুটি ভালোর দিকে, তাই ডাক্তার রিলিজ দিয়ে দিয়েছে। পরের সপ্তাহে আবার করোনা টেস্ট করাবো। আমার জন্য সবাই দোয়া করবেন।”

আকরাম খান করোনায় আক্রান্ত হলেও সব উপসর্গ ছিল না তার শরীরে। পরবর্তীতে করোনা পরীক্ষা করালে, ফলাফল ‘পজিটিভ’ আসে জাতীয় দলের এই সাবেক অধিনায়কের।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর